দুবাইতে সাত মাসে ১,৫১১ জনের ইসলাম গ্রহণ


সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে চলতি বছরের প্রথম সাত মাসে ১ হাজার ৫১১ জন অভিবাসী নারী-পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধুমাত্র জুলাইতে ইসলাম গ্রহণ করছেন ২৪৭ জন।
গত সোমবার (২২ আগস্ট) দুবাইভিত্তিক দার আল বের সোসাইটির ইসলামিক ইনফরমেশন সেন্টারের এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বিশ্বব্যাপী দুস্থ মুসলিমদের সাহায্যে ও ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে।
দার আল বের সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আলী বিন জায়েদ বলেন, আরব আমিরাতে অবস্থানরত বিভিন্ন ধর্মের অভিবাসীদের মধ্যে গত জানুয়ারি মাসের প্রথম থেকে ৩১ জুলাই পর্যন্ত ১ হাজার ৫১১ জন নারী-পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশের এসব অভিবাসীদের ইসলামের নানা বিষয় ও সংস্কৃতির উপর ১ হাজার ৮১৪ টি লেকচার দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













