সিরিয়ায় সেনাবাহিনীর অভিযানে মৃত্যু ১৯ জঙ্গির
সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে সেনা অভিযানে মৃত্যু হল কমপক্ষে ১৯ জঙ্গির৷ ব্রিটেনের এক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এই খবরটি জানানো হয়েছে৷
এই সংস্থার পক্ষ থেকে বলা হয়, হত সন্ত্রাসবাদীরা সকলেই স্বঘোষিত ‘আর্মি অব কংকোয়েস্ট’ গোষ্ঠীর সদস্য। ২৪ ঘণ্টার সংঘর্ষে হামার সাহল আল-গাব অঞ্চলে তাদের মৃত্যু হয়৷ সন্ত্রাসবাদীদের মৃত্যুর খবর সিরিয়ার সেনাবাহিনীর ওয়েবসাইটেও দেওয়া হয়েছে৷
এই অঞ্চলে সপ্তাহখানেক আগে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট সামরিক অভিযান শুরু করেছিল। তারা ওই এলাকার বেশ কয়েকটি পাহাড় ও একটি বিদ্যুৎকেন্দ্র সহ ১৭টি জায়গা দখল করে নেয়। সিরিয়ান অবজারভেটরি বলছে, বিদ্যুৎকেন্দ্র সহ বেশ কয়েকটি স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













