অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি আরো সুদৃঢ় হবে: রওশন


বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নির্দশন উল্লেখ করে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, ভবিষ্যতে এ সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষেরা পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ।
সনাতন ধর্মের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, সনাতন ধর্মানুসারে শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে তার ভক্তরা জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন।
তিনি অারো বলেন, শ্রীকৃষ্ণ বিশৃঙ্খল ও অবক্ষয়িত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানব প্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













