বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খনি শ্রমিকদের পিটুনিতে মন্ত্রী নিহত

বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রডোলফো ইলানেস খনি শ্রমিকদের পিটুনিতে নিহত হয়েছেন। শ্রম আইন পরিবর্তনের দাবিতে তারা তাকে অপহরণ করেছিল।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এক্ষেত্রে পাওয়া সকল লক্ষণ থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আমাদের উপ-মন্ত্রী রডোলফো ইলানেসকে কাপুরুষোচিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

ইলানেস দেশের পশ্চিমাঞ্চলীয় পানদুরো শহরে বিক্ষোভরত খনি শ্রমিকদের অবরোধ দেখতে গেলে তারা মন্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে তাকে হত্যা করে।

এর আগে ইলানেস স্থানীয় সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেছিলেন, ‘আমি অনেক ভালো রয়েছি। কেউ আমাকে আঘাত করেনি।’

তবে পরে সাংবাদিকরা জানান, সরকারি এ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি বেতার কেন্দ্রের পরিচালকের বরাত দিয়ে তারা একথা জানান। ওই পরিচালক বলেন, তিনি মন্ত্রীর লাশ দেখেছেন।

এদিকে পৃথক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী রেমি ফারিরা জানান, এ ঘটনায় ১০০ থেকে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

খনি রেয়াত ও বেসরকারি বা বিদেশী বিভিন্ন কোম্পানিকে কাজের অধিকার দেয়ার দাবিতে বিক্ষোভকারীরা একটি মহাসড়ক অবরোধ করার পর এ সপ্তাহে খনি শ্রমিকদের বিক্ষোভ সহিংস রূপ নেয়।

এতে বুধবার দুই শ্রমিক নিহত হলেও সরকার একজন নিহত হওয়ার কথা স্বীকার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প