‘দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে’


চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। নীতি নৈতিকতা বলতে কিছু নেই। মানুষ হত্যা পাপাচারে লিপ্ত হয়ে পড়ছে মানুষ। এসব থেকে উত্তোরণ ঘটাতে হবে।
শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে চরমোনাই পীর এসব কথা বলেন। এ সময় দেশ থেকে দুর্নীতি রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন-কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দ-এর কার্যকরী কমিটির সভাপতি সালমান বিজনুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নীলু প্রমুখ।
আয়োজক সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সকাল ৯টায় পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। দুপুরে বিরতি দিয়ে বিকেল ৩টায় ফের অনুষ্ঠান শুরু হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













