সিরিয়ার দারায়ে শেষ হলো ৪ বছরের অবরোধ


সিরিয়ায় বিদ্রোহীদের সাথে সঙ্কট শুরুর পর প্রথম অবরুদ্ধ অঞ্চলগুলোর অন্যতম রাজধানী দামেস্কের কাছের দারায়ে অঞ্চল থেকে অবরোধ তুলে নিয়েছে সরকার।
গত বৃহস্পতিবারই সরকারী বাহিনীর সাথে সমঝোতায়, বিদ্রোহী পরিবারগুলোর ৩শ’ সদস্যকে নিরাপদে সরে যাওয়ার অনুমতি দেয়া হয়। তাদেরকে হারজেলে শহরে নেয়া হয়েছে।
সমঝোতা অনুযায়ী আরও ৭শ’ বিদ্রোহী এবং ৪ হাজার নাগরিক শনিবারের মধ্যেই শহর ত্যাগ করবে। বিদ্রোহী ও সাধারণ নাগরিকরা চলে যাওয়ার পরেই সেনাবাহিনী শহরের দখল নেবে।
দারায়ে অঞ্চলটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদের মাত্র ৭ মাইলের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অঞ্চল ছিল। যুদ্ধের নৃশংসতা এবং খাদ্য, পানি ও চিকিৎসা সঙ্কটে শহরটি শোচনীয় রূপ নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













