মৃত্যুই এখন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবি মানুষটির একমাত্র ইচ্ছা..!


এক ইন্দোনেশীয় পুরুষ যিনি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবি মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন সম্প্রতি তিনি জানিয়েছেন মৃত্যুই এখন তার একমাত্র ইচ্ছা।
মধ্য জাভার স্র্যাজেন এর বাসিন্দা মাবাহ গোথো নামের ওই ব্যক্তির জন্ম হয় ১৮৭০ সালের ৩১ ডিসেম্বর। তার নাগরিক পরিচয়পত্রে এই জন্মতারিখটিই লেখা রয়েছে।
স্থানীয় রেকর্ড অফিসের কর্মকর্তারাও বলেছেন, ওই ব্যক্তির জন্মতারিখটি যে খাঁটি সে বিষয়টি অবশেষে তারা নিশ্চিত হতে পেরেছেন।
গোথোর বয়স এখন ১৪৫। আর তিনিই এখন পর্যন্ত মানবজাতির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে দীর্ঘবয়সী মানুষ।
কিন্তু অবিশ্বাস্য এই দীর্ঘজীবিতা সত্ত্বেও গোথো বলেন, এ পৃথিবীতে আর বেশিদিন থাকার নূন্যতম ইচ্ছাও আর তার অবশিষ্ট নেই।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখন শুধু মরতে চাই।”
গোথো তার ১০ ভাই, চার স্ত্রী এবং এমনকি তার সন্তানদের চেয়েও বেশি দিন বেঁচে আছেন। এখন তার কাছের আত্মীয় স্বজনরা হলেন, নাতি, নাতিদের নাতি এবং তাদের নাতিরা।
গোথোর এক নাতি বলেন তার দাদা ১২২ বছর বয়স থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এমনকি নিজের জন্য তার সন্তানদের কবরের পাশে একটি কবর কিনে রেখেছেন।
গোথোর নাতি আরো জানান, ২৪ বছর আগে ১৯৯২ সালে তিনি কবরটি নিজের জন্য কিনে রাখেন।
পরিবারের সদস্যরা জানান, গোথো এখন তার বেশিরভাগ সময় বসে থেকে এবং রেডিও শুনে কাটিয়ে দেন। চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসায় এখন আর তিনি টেলিভিশন দেখতে পারেন না।
গত তিন মাস ধরে তাকে চামচে করে খাবার দিতে হচ্ছে এবং গোসল করিয়ে দিতে হচ্ছে। কারণ তার শরীর ক্রমবর্ধমান হারে ভঙ্গুর হয়ে এসেছে।
তার এই দীর্ঘায়ু হওয়ার রহস্য কী জানতে চাইলে গোথো বলেন, “ধৈর্য্য, ধৈর্য্যই তাকে দীর্ঘজীবি করেছে”।
এর আগের সবচেয়ে দীর্ঘজীবি মানুষটি ছিলেন ফরাসি নারী জেনা ক্যালমেন্ট। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান।
সূত্র: দ্য টেলিগ্রাফ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













