শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলাকারী ৪ পাকিস্তানি জঙ্গি নিহত


২০০৯ সালে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলা ও লাহোরের মুন মার্কেটে আত্মঘাতী হামলায় জড়িত ৪ জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। খবর জানিয়েছে পাকিস্তান টুডে।
দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর তথ্যমতে, রবিবার সকালে লাহোরের মিয়া টাউন বার্জসংলগ্ন রিং রোডের কাছে এক বন্দুকযুদ্ধে লঙ্কর-ই-জাঙভির ওই ৪ সদস্য নিহত হন।
সিটিডির বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস টিবিউন জানায়, স্থানীয় পুলিশ দপ্তরে খবর আসে লাহোরের মানাওয়া এলাকার একটি ভবনে জঙ্গিরা আস্তানা গেড়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ৮ জঙ্গির একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ সদস্যরাও।
প্রায় এক ঘণ্টার মতো স্থায়ী হয় এ বন্দুকযুদ্ধ। এতে ওই চার জঙ্গি নিহত হয়। বাকি আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত চার জঙ্গির পরিচয় মিলেছে। তারা হলো যুবায়ের আলিয়াস নায়িক মুহাম্মদ, আব্দুল ওয়াহাব, আদনান এরশাদ ও আতিকুর রহমান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













