শেখ হাসিনা-জন কেরি বৈঠক সোমবার দুপুরে


ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল সোমবার এক দিনের ঝটিকা সফরে ঢাকা আসছেন। সফরকালে আগামীকাল দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে জন কেরির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচি এখনো জানা যায়নি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ঢাকায় পৌঁছবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।
দিনভর ঝটিকা সফর শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। পররাষ্ট্র সচিব শহীদুল হক তাকে বিদায় জানাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













