বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ৪১

সিঙ্গাপুরে ৪১ জন জিকা ভাইরোসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিদেশি নির্মাণ শ্রমিক। কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এদের মধ্যে সাত জন ইতোমধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল ইনভাইরনমেন্ট এজেন্সি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ওই সাতজনকে এখনো হাসপাতালে রাখা হয়েছে।

সিঙ্গাপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের ৪৭ বছর বয়সী এক মালয়েশিয়ান নারী জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছর ব্রাজিলে মশাবাহিত জিকা ভাইরাস প্রথম সনাক্ত করা হয়। এরপর পরই এই ভাইরাস লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ে। এই ভাইরাস গর্ভবতী নারীদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক।

এই ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মায়ের সন্তান মাইক্রোসেফেলি নামে একটি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের কারণে সদ্যজাত শিশুর মাথা অপেক্ষাকৃত ছোট আকৃতির হয়।

ব্রাজিলে ১৬শর বেশি শিশু মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হয়েছে। ফলে এসব শিশু অপেক্ষাকৃত ছোট মস্তিষ্ক নিয়ে জন্মেছে। মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ বলছে, তারা ১২৪ জনকে পরীক্ষা করেছে। প্রাথমিকভাবে বেশ কয়েকজন বিদেশি নির্মাণ শ্রমিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরের চার নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিদেশি নাগরিকরা কোথায়, কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে পরিস্কারভাবে কিছু জানা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প