‘সমকামিতা লুকানোর কিছু নেই’
প্রথমবারের মতো জনসমক্ষে নিজের সমকামী সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তিনি জানান, নিজের সহকারী অ্যালিশিয়া কার্গিলের সঙ্গে প্রেম করছেন তিনি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার প্রেম বা বিয়ে নিয়ে এর আগে কখনোই গণমাধ্যমে কথা বলিনি। তবে যেদিন থেকে একজন নারীর সাথে প্রেম শুরু করেছি সেদিন থেকে আমার মনে হয়েছে এ বিষয়ে আমার কথা বলা উচিৎ।’
সমকামিতাকে ইতিবাচক ও উপস্থাপন করার মতো একটি বিষয় বলে উল্লেখ করে স্টুয়ার্ট বলেন, ‘বিষয়টা এমন নয় যে আমি আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্পর্শকারত নই, তবে আমি মনে করি সমকামিতা নিয়ে চুপ করে থাকার কিছু নেই আর এতে লুকানোরও কিছু নেই।’
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ক্রিস্টেন স্টুয়ার্ট তার তিন বছরের প্রেমিকা অ্যালিসিয়া কার্গিলকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি কার্গিলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এ অভিনেত্রী আর কার্গিলও সানন্দেই রাজি হয়েছেন সে প্রস্তাবে।
সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই বিয়ের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এ জুটি। বিয়েতে খুব বেশি জাঁক-জমক রাখতে চান না তারা। পোশাক-আশাকে নিয়েও তাই বেশি মাথা ঘামাতে চাচ্ছেন না।
স্টুয়ার্ট জানান, খুবই সাদামাটা ওয়েডিং গাউনেই বিয়ের মঞ্চে দেখা যাবে তাকে আর কার্গিলের পরনেও থাকবে একটি সাধারণ ওয়েডিং ‘টাক্স স্যুট’। বিয়ের জন্য সমুদ্র তীরকেই বেছে নিয়েছেন হলিউডের এ সমকামী জুটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













