বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ অক্টোবর স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

আগামী ২ অক্টোবর রাজধানীবাসীর হাতে স্মার্ট আইডি কার্ড (উন্নত জাতীয় পরিচয়পত্র) তুলে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সেখ হাসিনা।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল এর উদ্বোধনের জন্য। স্মার্ট কার্ড বিতরণের সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ অক্টোবর এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

সচিব আরো বলেন, আমরা প্রথমে ঢাকার নাগরিকদের স্মার্ট কার্ড দেবো। আমাদের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে রাজধানী ঢাকায় বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে সিটি করপোরেশন, জেলা-উপজেলা, পৌরসভা ও সবশেষে ইউনিয়ন পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

সচিব সিরাজুল ইসলাম জানান, এই স্মার্ট কার্ডের মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যাবে, যেমন : আয়কর শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, চাকরির আবেদন, সম্পত্তি ক্রয়-বিক্রয় সহ আরো অনেক কিছু।

এ বিষয়ে ইসির এনআইডি অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, স্মার্ট কার্ড বিতরণের জন্য আমরা রাজধানীর প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একাধিক ক্যাম্পে স্মার্ট কার্ড বিতরণ করব। তবে স্মার্ট কার্ড পেতে হলে পুরনো প্লাস্টিকের কার্ডটি আমাদের ফেরত দিতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার আছে। এদের মধ্যে প্রায় ৯ কোটি ভোটারের লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের এই স্মার্ট কার্ড পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন হবে। এই স্মার্ট কার্ডে ২৫ ধরণের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যা কেউ কখনোই নকল করতে পারবে না।

তিনি বলেন, পৃথিবীর প্রায় ৫০টি দেশ স্মার্ট কার্ড খাকলেও আমাদের এ প্রযুক্তি কেউ ব্যবহার করেনি। আর এই স্মার্ট কার্ড ব্যয়বহুলও বটে। প্রতিটি স্মার্ট কার্ড প্রস্তুত করতে দুই ডলার করে খরচ হয়েছে। এ কার্ডের মেয়াদ হবে ১০ বছর।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত