বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার অর্থ কখনোই নাস্তিকতা বা ধর্মহীনতা নয়।

তিনি বলেন, বরং এটি সকল ধর্মের সহাবস্থান ও ধর্মচর্চার অধিকারের স্বীকৃতি।

আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে দু’দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও নারী-পুরুষ সমতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রিসার্চ এন্ড ডেভলপমেন্ট কালেক্টিভ (আরডিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

দক্ষিণ এশিয়া বর্তমানে দারিদ্র্য ও সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবিলায় যুদ্ধরত উল্লে¬খ করে তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে তাদের মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চায়। তিনি বলেন, ধর্মের মূলনীতি শান্তি ও সহাবস্থান তারা মানে না, নারীকে সম্মান করে না। তাই শান্তি, সমৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূল করার বিকল্প নেই।

বাংলাদেশ ও ভারতের বন্ধনকে ‘মুক্তিযুদ্ধের রক্তের বন্ধন’ আখ্যা দিয়ে ইনু বলেন, ‘আমাদের দু’দেশের মাথায়ই শহীদদের রক্তের ঋণ এবং গঙ্গা-পদ্মায় প্রবাহিত এ রক্ত আমাদের বন্ধুত্বের অটুট বন্ধনে বেঁধেছে।

তিনি শান্তি ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার সকল দেশকে সম্মিলিতভাবে সন্ত্রাস নির্মূলের আহবান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে নয়াদিল্ল¬ীর ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প¬ানিং এন্ড এডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. সৈয়দ ইরফান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. আবুল বারাকাত, নয়াদিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়ার ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক ড. রিজওয়ান কায়সার এবং আরডিসি’র প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড, মেসবাহ্ কামাল বক্তৃতা করেন।

বক্তারা ধর্মনিরপেক্ষভাবে সকল ধর্মের সমঅধিকার ও জঙ্গিদমনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুতা¡রোপ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী