জন কেরির সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্র এ দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের অন্যতম অংশীদার হতে পারে।
আজ সোমবার বিকালে রাজধানীর অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে জন কেরির সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আর নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিক নারী আর এ শিল্পে যুক্তরাষ্ট্র সকল প্রকার সুবিধা বৃদ্ধি করে নারীকে আরও স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাজার সুবিধা (জেএসপি) বহালে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান রওশন এরশাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













