মহিলাদের নগ্নছবি তুলে যৌনতৃপ্তি পেতেন এই প্রধান শিক্ষক!


নিজের স্পাই পেন দিয়ে গোপনে বাথরুমে থাকা নিজ শিক্ষার্থীদের ছবি তোলার অভিযোগে লন্ডনের এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শুধু টাই নয়, দুই বছর আট মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সাউথ গ্লস্টারশায়ার-এর টাইনিংস প্রাইমারি স্কুল-এর ৪৫ বছর বয়সী ওই প্রধান শিক্ষকের নাম অ্যাশলে ইয়েটস। তিনি আদালতে ছয়টি ‘ভয়েরিজম’ আর শিশুদের অশালীন ছবি বানানোর তিনটি অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। ভাবছেন তো ভয়েরিজম কী? বিনা অনুমতিতে বা গোপনে কারও আংশিক বা সম্পূর্ণভাবে নগ্ন দেহ বা ঘনিষ্ট ছবি দেখে যৌন তৃপ্তি ভোগ করাকে ভয়েরিজম বলা হয়।
কীভাবে বিষয়টি সামনে এল?
জানা গিয়েছে, স্কুলের পরিত্যক্ত একটি শৌচাগারে একজন শিশু এই স্পাই কলমটি খুঁজে পান। তা স্কুলের কেয়ারটেকার-এর হাতে তুলে দেওয়ার পর এই ঘটনা প্রকাশ পায়। তৎক্ষণাৎ বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে।
আরও জানা গিয়েছে, অভিযুক্ত অ্যাশলে বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। কিন্তু এরপরেও কীভাবে এই ঘটনা ঘটালেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ সূত্রে খবর, অ্যাশলের স্পাইপেন থেকে ২২ জন মহিলা এবং বেশ কয়েকজন শিশুর ছবি এবং ভিডিও পাওয়া গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













