বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গোপসাগর থেকে পাঁচ ‘বাংলাদেশি’ জেলের লাশ উদ্ধার!

গভীর বঙ্গোপসাগরে উল্টে থাকা একটি ট্রলার থেকে পাঁচ ‘বাংলাদেশি’ জেলের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরের পর আধডোবা বাংলাদেশি ট্রলারটিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ব্রজবল্লভপুরের কাছে রাক্ষসখালি ঘাটে নিয়ে আসা হয়।

স্থানীয় লোকজন জানায়, ‘জয় তারা’ নামে একটি ভারতীয় ট্রলারে করে বেশ কিছু জেলে সোমবার সমুদ্রে মাছ ধরতে যায়। সেখানে গিয়ে তারা মাঝ সমুদ্রে জাল ফেলার সময় উলটে থাকা অবস্থায় একটি ট্রলার দেখতে পায়। এরপর ট্রলারটিকে নিজেদের ট্রলারের সঙ্গে বেঁধে নিয়ে উপকুলের দিকে রওনা দেয় তারা। এরপর ট্রলারের ভেতর থেকে প্রথমে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। এরপর জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় ব্যাহত হয় উদ্ধার কাজ। পরে সন্ধ্যে নাগাদ ফের উদ্ধার কাজ চালানোর সময় আরও দুটি দেহ উদ্ধার হয় বলে জানা গেছে।

স্থানীয় পাথরপ্রতিমা থানা পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২ দিন আগে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ওই বাংলাদেশি ট্রলারটি। সেই সময় সম্ভবত গভীর সমুদ্রে উলটে যায় সেটি। যে কারণে ট্রলারের ভেতরে থাকা জেলেরা বের হতে পারেননি। তবে ট্রলারটির ভেতরে আরও মৃতদেহ রয়েছে বলে অনুমান করছে স্থানীয় প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারের কাজ চলছে।

এই বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা জানান, ভারতীয় জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি আধডোবা বাংলাদেশি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। ওই ট্রলার থেকে আপাতত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতেরা বাংলাদেশি জেলে বলেই ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প