মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে কাশিমপুর কারাগারে যাচ্ছে পরিবার


মানবতাবিরোধী অপরাধে মৃদ্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের সঙ্গে সাক্ষাতের জন্য কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা।
আইনজীবী সূত্রে জানা গেছে, বুধবার বেলা সোয়া ১১টার দিকে পরিবারের কয়েকজন সদস্য কাশিমপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তবে কারা কর্তৃপক্ষ ডেকেছেন কিনা তা তারা জানেন না।
আইনজীবী তামিম বলেন, ‘উনার এক ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর আমরা আর খোঁজ পায়নি। আরেক ছেলে দেশের বাইরে থাকেন। ফলে পরিবারের সঙ্গে আমাদের খুব বেশি যোগাযোগ হয় না।’
মঙ্গলবার আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর আজ সকালে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হয়েছে। মীর কাসেম আলী এখন গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে বন্দি আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













