ঘুষ দাবি : এএসআই সালামকে বরখাস্তের নির্দেশ


বিচারপতির স্ত্রীর কাছে পাসপোর্ট ভেরিফেকেশন বাবদ ঘুষ চাওয়ায় পুলিশের এএসআই (সহকারি উপপরিদর্শক) সালামকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি কাজী রেজাউল হকের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফেকশন বিষয়ে এএসআই সালাম দুই হাজার টাকা ঘুষ দাবি করেন।
মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আসলে ওই পুলিশ সদস্যকে আজ হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের নির্দেশে এ এস আই সালাম হাজির হলে তাকে গ্রেফতার ও বরখাস্তের নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













