ঈদে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট
ঈদুল আজহা উপলক্ষে বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। নতুন টাকার এসব নোট আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নিচে মতিঝিল অফিস থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া সারাদেশে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ও বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।
আর ঢাকার মধ্যে ৮টি শাখার মাধ্যমে ১০, ২০ ও ৫০ টাকার একটি করে প্যাকেট নিতে পারবেন একজন গ্রাহক। এই শাখাগুলো হলো, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ি শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা।
এছাড়া অন্য ৬টি শাখার মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে। এই শাখাগুলো হলো মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা। তবে ১, ২ ও ৫ টাকার কয়েন চাহিদা মাফিক পাওয়া গেলেও এবার ২ ও ৫ টাকার নোট বিনিময় করা হচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













