শহীদ কাদরীর দাফন সম্পন্ন


মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একুশে পদকপ্রাপ্তদের জন্য নির্ধারিত স্থানে আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি প্রয়াত শহীদ কাদরীর দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার দুপুরে তার দাফন শেষ হয়।
এরআগে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
প্রসঙ্গত, সকাল ৮ টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শহীদ কাদরীর মরদেহ।
এরপর তার মরদেহ ভাইয়ের ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেয়া হয় শহীদ মিনারে। সকাল সোয়া ১১ টা থেকে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানানোর পর ঢাবি মসজিদে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
সেখানে বাদ জোহর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













