ঘর নোংরা করছে শিশুকন্যা, তাই লাথি মেরে হত্যা করে কাকা


কাকার পদাঘাতে মৃত্যু হল পাঁচ বছর বয়সের এক শিশুকন্যার৷ ঘর নোংরা করে ফেলেছিল, এটাই তার ‘অপরাধ’৷ তাই কাকা তার পেটে লাথি মারে৷ তার পেটে ও মাথায় আঘাত লাগে৷ তাতেই মৃত্যু হয় তার৷
পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে তিলজলা থানা এলাকার জি জে খান রোডে এই ঘটনাটি ঘটে৷ এখানেই একটি লন্ড্রির কর্মী মহম্মদ ইজাজ তাঁর দ্বিতীয় স্ত্রী ও মেয়ে সাবরিন খাতুন (৫) কে নিয়ে থাকতেন৷ শিশুকন্যার
মায়ের আগেই মৃত্যু হয়৷ তার বাবা ফের বিয়ে করেন৷ অভিযোগ, সৎ মা শিশুটিকে অবহেলা করতেন৷ কয়েকদিন ধরেই শিশুটির শরীর খারাপ ছিল৷
রবিবার সন্ধ্যায় ইজাজের বাড়িতে বেড়াতে আসে তাঁর এক ভাই৷ রাত সাড়ে দশটা নাগাদ ঘরের বাইরে বের হন ইজাজ৷ তাঁর ভাই ছিল বাড়িতে৷ এর মধ্যেই ঘর নোংরা করে ফেলে সাবরিন৷ সঙ্গে সঙ্গেই নৃশংসভাবে ওই শিশুকন্যার পেটে লাথি মারে তার কাকা৷ ছিটকে যায় সে৷ ছোট ঘরের দেওয়ালে তার মাথা লাগে৷ সে কাঁদতে থাকে৷ গভীর রাতে সে অচেতন হয়ে পড়ে৷
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ঘটনার পর থেকে শিশুটির কাকা পলাতক৷ ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছে যে, মাথায় অভ্যন্তরীণ আঘাতের ফলেই মৃত্যু হয়েছে তার৷ পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু করেছে৷ অভিযুক্ত ‘কাকা’র সন্ধান চলছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













