হায়দ্রাবাদে অতিবৃষ্টিপাতে ৭ জনের প্রাণহানি


ভারতের হায়দ্রাবাদে অতিবৃষ্টিপাতের কারণে সাতজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দেয়াল ধসের কারণে প্রাণ হারিয়েছেন তিনজন।
বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত সংবাদে বলা হয়, রামনাথপুরে দেয়াল ধসে তিনজন এবং ভোলাকপুরে অতিবৃষ্টিতে চারজন প্রাণ হারিয়েছেন।
শহরের মেয়র বোন্তু রামমোহন ওই দেয়াল নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং মৃতদের প্রত্যেকের পরিবারকে একলাখ রূপি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শহরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনা এড়াতে অফিসে এক ঘণ্টা দেরি করে আসার অনুমতি দিয়েছে সরকার। আবহাওয়া কর্মকর্তারা আগামী তিনদিনে অন্ধ্য প্রদেশ এবং তেলাঙ্গানায় ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













