বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গা হিম হয়ে যাওয়া অবস্থা, উড়ন্ত বিমানে দরজায় ধরে টানাটানি!

গা হিম হয়ে যাওয়া অবস্থা, উড়ন্ত বিমানের দরজায় ধরে টানাটানি করায় ছুটে আসেন বিমানকর্মীরা! বিমানের কোনো যাত্রী চলমান বিমানের দরজা খোলার চেষ্টা করছিলেন।
এমন কাণ্ড করেন যুক্তরাষ্ট্রের এক যাত্রী। ওই বিমানে ১৮০জন যাত্রী ছিলেন।

এ খবর দিয়েছে এবিপি। জানা যায়, নিউইয়র্ক থেকে সিয়াটেলগামী আলাস্কা এয়ারলাইন্সের বিমানে মাঝ আকাশে এক যাত্রী হঠাৎ করেই বিমানের দরজা ধরে টানাটানি শুরু করেন।

এ সময় ছুটে আসেন বিমানের কর্মীরা। তাদের চেষ্টায় পরাস্ত হন ওই ব্যক্তি। বোয়িং ৭৩৭ বিমানটি মিনেপোলিশে জরুরিভাবে অবতরণ করানো হয়।

এয়ার লাইন্সের এক মুখপাত্র জানান, বিমানের সামনের দিকের একটি দরজা খোলার চেষ্টা করেন ওই যাত্রী। কিন্তু মাঝআকাশে বিমানের দরজা কোনোভাবেই খোলা যায় না।

মিনেপোলিশে বিমানটির অবতরণের পর ওই যাত্রীকে নামিয়ে আনা হয়। এরপর বিমানটি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

মিনেপোলিশ সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, অফিসাররা ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে- নিজেকে বিপদে ফেলতেই ওই কাজ করেন তিনি।

ওই যাত্রীকে পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে এখন পর্যন্ত ছাড়া হয়নি বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প