১২ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, তারপর হত্যা


ভারতের কলকাতায় ১২ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোরে শহরের ব্র্যাবোর্ন রোড এলাকা থেকে কিশোরীকে অপহরন করে নিয়ে যায় ২ যুবক। অপহরণের পরে ওই কিশোরীর মা পুলিশে খবর দেন।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গাড়িটিকে চিহ্নিত করে। সেটি একটি ‘ওলা’ ট্যাক্সি। এরপরে ড্রাইভারকে খুঁজে পেতে দেরী হয়নি পুলিশের।
কলকাতা পুলিশ জানায়, প্রথমে ওয়াটগঞ্জ এলাকায় গিয়ে তারা মদ্যপান করে আর তারপরে পার্কসার্কাস উড়ালপুলের ওপরে গাড়িতেই ধর্ষণ করে ওই কিশোরীকে। পরে সকালে তার দেহ তারা পূর্ব কলকাতার তপসিয়া এলাকার একটি খালে ফেলে দেয়।
পরে শঙ্কর সাউ আর গুড্ডু সিং নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা কিশোরীকে ধর্ষণের পরে হত্যা করে তপসিয়ার খালের ওপরে একটি সেতু থেকে মৃতদেহ ফেলে দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













