সীমান্ত ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে ‘সীমান্ত ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাছধানীর ফিলখানায় এ ব্যাংটির উদ্বোধন করেন তিনি। একটি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাইফেলস কল্যাণ সংস্থা ব্যাংকটি পরিচালনা করবে। বিজিবির মহাপরিচালক পদাধিকারবলে ব্যাংকটির প্রধান হবেন।
উল্লেখ্য, ঝিগাতলা সীমান্ত স্কয়ারের কাছে যে নতুন ভবন হচ্ছে, সেখানেই এই ব্যাংকের প্রধান কার্যালয় হবে। ব্যাংকে চাকরির ক্ষেত্রে বিজিবির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সুবিধা পাবেন। তাঁদের কোটাও থাকবে। একইভাবে ঋণের ক্ষেত্রেও তাঁরা বিশেষ সুবিধা পাবেন। তিনি জানান, সীমান্ত ব্যাংকের পরিচালক কারা হবেন সেটা এখনো নির্ধারিত হয়নি। তবে ব্যাংক চালাতে অভিজ্ঞতা আছে এমন লোকদেরই রাখা হবে। বিজিবির কর্মকর্তারাও পরিচালক হিসেবে থাকতে পারেন। তবে সবকিছু হবে ট্রাস্ট ব্যাংককে অনুসরণ করে। ট্রাস্ট ব্যাংক যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবেই সীমান্ত ব্যাংক পরিচালিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













