বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফ্লাইওভারের উপরেই কিশোরীকে রাতভর গণধর্ষণ: অতঃপর…

ফ্লাইওভারের উপরই সারারাত গণধর্ষণ করা হল ১২ বছরের এক কিশোরীকে। ধর্ষণের পর খুন করে ওই কিশোরীর দেহ খালে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্যস্ততম পার্ক সার্কাসে। এ ঘটনা জড়িত দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে।

৯ নম্বর ব্রেবোর্ন রোডের ফুটপাতে মায়ের সঙ্গে থাকত কিশোরী বৈশাখী দাস। সেখানেই মিষ্টির দোকানে বাসন ধোয়ার কাজ করতেন তার মা। মঙ্গলবার গভীর রাতে একটি ট্যাক্সি এসে দাঁড়ায় সেই ফুটপাতের সামনে। গাড়ি থেকে নেমে আসে শঙ্কর সাউ ও গুড্ডু সিং নামে দুই চালক। অভিযোগ, কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় তারা। তারপর পার্ক সার্কাস ফ্লাইওভারের উপর রাতভর ধর্ষণ করা হয় তাকে। ধর্ষণের পর কিশোরীকে গলা টিপে হত্যা করে দুই চালক। তারপর তার দেহ পার্শ্ববর্তী খালে ফেলে পালিয়ে যায় দু’জন।

বুধবার ভোর ৫টা নাগাদ পুলিশের কানে খবর পৌঁছয়। ফুটপাতের সিসিটিভি ফুটেজ থেকে ট্যাক্সির নম্বর পায় পুলিশ। সেই নম্বর ধরেই দুই চালককে গ্রেফতার করা সম্ভব হয়। গোটা ঘটনার স্বীকার করে নিয়েছে শঙ্কর ও গুড্ডু। সূত্র: সংবাদ প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প