বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গোয়েন্দা নজরদারিতে থাকবে ঈদগাঁহ’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে জাতীয় ঈদগাঁহ, বায়তুল মোকাররম ও অন্যান্য ঈদগাঁহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গোয়েন্দারা সতর্ক থাকবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘যাতে সন্দেহভাজন ব্যক্তিরা না আসতে পারে, গোয়েন্দারা আমাদের যে ইনফরমেশন দিচ্ছে বা দিবে তার উপর ভিত্তি করে প্রত্যেকটি ঈদগাঁহেই আমরা প্রিকশাস (পূর্ব সতর্কতা) ব্যবস্থা নেব। যেমনটা আমরা শোলাকিয়ায় করেছিলাম।’

তিনি বলেন, ‘ঢাকা শহরের প্রতি মহল্লায় ঈদের জামাত হয়ে থাকে, সেখানে আমাদের ভলান্টিয়াররা থাকবেন। ভলান্টিয়ার, আমাদের নিরাপত্তা বাহিনী সবাই সজাগ থাকবেন। যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে আর্চওয়ে ও অন্যান্য চেকিংয়ের ব্যবস্থা আমরা করব।’

তিনি বলেন, ‘যানজট নিরসনে গার্মেন্টস শিল্পকারখানার শ্রমিকদের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করে পর্যায়ক্রমে ছুটি প্রদানের কথা এখানে আলাপ হয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ ও অন্যান্য মালিকরা তা করবেন, আমরা সেটাই বিশ্বাস করি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ