সরকারি শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলেই পড়তে হবে!


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো ‘বাধ্যতামূলক’ করে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত বুধবার অধিদফতর থেকে শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা পাঠিয়ে বলা হয়, প্রাথমিক শিক্ষার মান এবং ক্লাসে শিক্ষকদের আন্তরিকতা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ্য।
বৃহস্পতিবার অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, অন্যের সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ায় শিক্ষকরা আন্তরিক থাকেন না, নিজের সন্তানরা এসব বিদ্যালয়ে পড়লে তারা আন্তরিক থাকবেন এ রকম একটা চিঠি নিচ থেকে চলে গেছে।
তিনি বলেন, এ রকম কোনো নির্দেশনা দেয়ার বিষয়ে আমার কাছে কোনো ফাইল আসেনি, আমি এটা অনুমোদনও করিনি। নিচ থেকে একটা নির্দেশনা পাঠানো হয়েছে।
ওই নির্দেশনা পাঠানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডাকা হয়েছিল জানিয়ে আলমগীর বলেন, পরিচালক বলেছেন, নিজেদের সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না হওয়ায় শিক্ষকরা ফাঁকি দেন, আন্তরিকতা নিয়ে পড়ান না- এমন কথা মন্ত্রী, এমপিসহ অনেকেই বলেন।
অধিদফতর থেকে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনা ‘ভাল’ হলে বহাল থাকবে জানিয়ে মহাপরিচালক বলেন, আর এটা নিয়ে সমালোচনা হলে, বিতর্ক উঠলে তা বাতিল করে দেব।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













