রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতের ফারাক্কা নীতি বন্ধুত্বের নয় : খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ফারাক্কা বাঁধ দিয়ে যখন পানি দরকার হয় তখন বন্ধ করে দেয়, যখন প্রয়োজন হয় তখন দেয়া হয় না, এটা দুঃখজনক। এটা বন্ধুত্ব নয়। এসব বিষয়ে আলাপ-আলোচনা করতে হবে।

দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একজনের মাথা উঁচু থাকবে আরেকজনের নিচু থাকবে এটা বন্ধুত্ব নয়। ভারতের সঙ্গে যেসব চুক্তির কথা শোনা যাচ্ছে, তা জনগণের পক্ষে নয়। চুক্তিগুলো জনগণের বিপক্ষে।

খালেদা জিয়া বলেন, আবার এমনও চুক্তি হয়েছে যা অনেকে জানেও না। যেমন রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মতো দেশবিরোধী চুক্তি।

তিনি বলেন, মুখে তারা (সরকার) অনেক দেশপ্রেমের কথা বলে কিন্তু কারো কোনো দেশপ্রেম নেই। তারা নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে দাবি করে, তাহলে দেশের ক্ষতি করছে কেন? আপনারাই (বিএনপির নেতাকর্মী) প্রকৃত দেশপ্রেমিক।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এটা কার অবদান? জিয়াউর রহমানের। তিনি সবার সঙ্গে সুসম্পর্ক চেয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সম্প্রীতি স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতা আমরাও অব্যাহত রেখেছি।

তিনি (জিয়াউর রহমান) মাথা উঁচু করে সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করে এগিয়ে গেছেন। কারো কাছে মাথা নোয়াননি। সেই ধারাবাহিকতা আমরাও অনুসরণ করছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী