৭ বাংলাদেশি জেলের লাশ হস্তান্তর করল বিএসএফ


বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিহত সাত বাংলাদেশির মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশগুলো ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি মরদেহ গ্রহণ করেন।
তিনি জানান, গত ১৪ আগস্ট হিরণ পয়েন্টে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
ট্রলারে কতজন জেলে ছিল তা নিশ্চিত করে বলতে পারেননি বিজিবির এ কর্মকর্তা।
বিজিবির ওই ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম জানান, মরদেহগুলো গ্রহণ করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়ট্রলারসহ সাত জেলের লাশ উদ্ধার করে পাথর প্রতিমা থানা এলাকার জেলেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













