পাকিস্তান টি-টোয়েন্টি দলে নতুন মুখ আমাদ বাট


ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২১ বছর বয়সী পেসার আমাদ বাট। আগামী ৭ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় ম্যাচটি শুরু হবে।
অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সরফরাজ আহমেদের এটিই হবে প্রথম ম্যাচ। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শহীদ আফ্রিদি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর সরফরাজ আহমেদকে অধিনায়ক করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফরে ছিলেন আমাদ বাট। ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছিলেন ১২টি উইকেট। ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিলো পাকিস্তান। ওই বিশ্বকাপে দলে ছিলেন আমাদ বাট।
টপ অর্ডার ব্যাটসম্যান খালিদ লতিফকে এই দলে রাখা হয়েছে। আছেন পেসার সোহেল তানভীর ও মোহাম্মদ ইরফান। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে দলে থাকা সামি আসলাম, ইয়াসির শাহ, উমর গুল, হাসান আলী ও অধিনায়ক আজহার আলীকে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), খালিদ লতিফ, শারজিল খান, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর, আমাদ বাট।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













