টুইটারে অ্যাকাউন্ট খুলে গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বান খালেদার
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খুলে গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) তার খোলা টুইটার একাউন্টটি (BegumZiaBd) দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দীর্ঘ সময় বক্তব্যও রাখেন খালেদা।
প্রথম টুইটে খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বাংলা ও ইংরেজিতে বার্তা লিখেছেন। এরমধ্যে রয়েছে- ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান- আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই, মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি’।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তৎপরতা থাকলেও বাংলাদেশে সেই প্রবণতাটি নেই।
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল-বিএনপির নামে একটি আলাদা ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেইসবুক (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগও (www.bangladeshivoices.blogspot.com) উদ্বোধন করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপির নতুন ওয়েবসাইটে দলের সংবাদসহ সাংগঠনিক সব কার্যক্রমের খবর নিয়মিত পোস্ট করা হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













