পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে হামলা, নিহত ৫


পাকিস্তানের পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময়কালে একজন সাধারণ ব্যক্তি ও চারজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তানী সংবাদমাধ্যম ডননিউজ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এবং ওয়ারসাক বাঁধ সংলগ্ন খ্রিস্টান কলোনিতে অজ্ঞাত পরিচয়ের পাঁচ থেকে ছয়জন বন্দুকধারী গুলি চালায়। এ সময় হামলাকারীরা আত্মঘাতী জ্যাকেট পরা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশ থেকে একটি হেলিকপ্টারকে নজরদারি করতে দেখেছেন।
ঘটনাস্থলকে চারদিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানী নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে পুলিশ ও সেনা বাহিনীর কমান্ডোদেরসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













