পবিত্র ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর
বাংলাদেশের আকাশে আজ (শুক্রবার) কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করেন। এছাড়া ধর্ম সচিব মো. আবদুল জলিলও বৈঠকে উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, বাংলাদেশের কোথাও জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই জিলহজ মাস শুরু হবে রোববার থেকে। ১০ জিলহজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। ১১ সেপ্টেম্বর আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













