মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান : ১ জঙ্গি নিহত, ওসি গুলিবিদ্ধ


রাজধানীর মীরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন নব্য জেএমবির প্রশিক্ষক মেজর মুরাদ।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সন্যাশনাল টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দু’সদস্য।
এদিকে এ ঘটনায় অভিযানকালে রূপনগর থানার ওসি (তদন্ত) শাহীন ফকির গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। রূপনগর থানা পুলিশ এই অভিযান চালায়।
রূপনগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গুলিবিদ্ধ একজনকে অ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনও অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













