কিশোরীকে বিয়ে করে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিল স্বামী…


১৪ বছরের কিশোরীকে বিয়ে করে নিয়ে গিয়ে ৫০,০০০ টাকায় বিক্রি করে দিল স্বামী। কাজ দেওয়ার নাম করে ওই কিশোরীকে দিল্লি থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগে জানানো হয়েছে। এই বিষয়ে মালাড পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। একটি বাড়িতে কাজের মেয়ে হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কিশোরী পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছে, যে বাড়িতে কাজ করত, সেখানকার সিকিউরিটি গার্ডকে সব কথা জানালে সেই পুলিশকে জানানোর পরামর্শ দেয়। জানা গিয়েছে ওই কিশোরী আসলে উত্তরপ্রদেশে মেয়ে। একটি অনাথ আশ্রম থেকে নিয়ে এসে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দেয় তারই এক আত্মীয়। এরপরই এই ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জয়েন্ট পুলিশ কমিশনার দেবেন ভারতী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













