গুলশানে হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন মিরপুরে নিহত জঙ্গি মুরাদ


রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি বাসায় নিহত জঙ্গির নাম জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদ বলে জানিয়েছে পুলিশ। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, মেজর মুরাদ জেএমবির অন্যতম প্রধান প্রশিক্ষক ছিলেন। এ ছাড়া গুলশান ও শোলাকিয়া হামলাকারীদেরও প্রশিক্ষক ছিলেন তিনি।
এদিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সূত্রে জানা যায়, ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে রাত ৯টার দিকে পুলিশ গেলে বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ‘জঙ্গি’ নিহত হয়।
মো. ইউসুফ আলী জানান, অভিযানে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। আহত তিন কর্মকর্তা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। আহতদের চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













