শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কে এই মেজর মুরাদ?

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জঙ্গি মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, নব্য জেএমবির প্রধান তামিম আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন মুরাদ। তামিমের অবর্তমানে তার কাঁধেই ছিল জেএমবি চালানোর দায়ভার।

পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট সূত্র জানায়, মুরাদ গুলশানের হলি আর্টিজান বেকারিতে ও শোলাকিয়ায় জঙ্গি হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন। তিনি জঙ্গি তামিম আহমেদ চৌধুরীর নব্য জেএমবির সামরিক শাখার প্রধান এবং তামিমের ডান হাত ছিলেন।

মুরাদ জুলাই মাসের ১ তারিখ রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িটি ভাড়া নেন। এছাড়াও ৫ জুলাই তামিমের জন্য নারায়নগঞ্জের পাইকপাড়ার বাড়িটিও সাত হাজার টাকায় ভাড়া নেন তিনি।

সিটি ইউনিট জানায়, মিরপুর, কল্যাণপুর ছাড়াও এ পর্যন্ত জেএমবির যতজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেয়া তথ্যমতে মুরাদ তামিমের রিপ্লেসমেন্ট। মুরাদের যেসব নাম পাওয়া গেছে এগুলো সবই সাংগঠনিক। তার প্রকৃত নাম-পরিচয় পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ