মেজর মুরাদের মরদেহের ছবি প্রকাশ


রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত মেজার মুরাদের ছবি আমরা পেয়েছি। পুলিশ সূত্রে শুক্রবার রাতেই ছবিটি পাওয়া যায়। এর আগে, রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় নব্য জেএমবির প্রশিক্ষক মেজর মুরাদ। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য।সৌজন্যে বাংলা ট্রিবিউন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। পুলিশ বাসায় প্রবেশ করতে গেলেই বাধা পায়। মেজর মুরাদ প্রথমে পুলিশকে পিস্তল দিয়ে গুলি করে এবং ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













