ডুবে যাওয়ার পর ‘ভূতুড়ে’ সেই টাইটানিক
টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার ঘটনা গোটা বিশ্বকে আড়োলিত করেছিল। এমনকি শত বছর পরও ঘটনাটি মানুষকে নাড়া দেয়। বিশাল বরফখণ্ডে আটকে ডুবে যাওয়া জাহাজ ও এর মানুষগুলো এক বিশাল ট্র্যাজেডির শিকার। এ নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে। ঘটনার কয়েক মাস পরই প্রথম ছবিটি মুক্তি পায়। ওই ছবিটির লেখক ও অভিনেত্রী ছিলেন ডরোথি গিবোন। যিনি বেঁচে গিয়েছিলেন সেই বিপর্যয় থেকে।
আটলান্টিকের গভীরে বহুকাল পড়েছিল ডুবে যাওয়া সেই টাইটানিক। ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর জাহাজটি আবিষ্কার করেন রবার্ট ব্যালার্ড। তিনি পরে জাহাজটিকে রক্ষার প্রস্তাব করেন। ব্যালার্ডের সেই আবিষ্কারের ৩১তম বার্ষিকী উপলক্ষে জেনে নিন এ সম্পর্কে কিছু তথ্য।
১. এপ্রিলের ১৫ তারিখ, ১৯১২ সাল। সকাল সকাল হারিয়ে গেলো টাইটানিক।
২. ডুবে যাওয়ার বহু বছর পর টাইটানিকের অবশিষ্টাংশ আবিষ্কার করলেন আবিষ্কারক ওসেনোগ্রাফার ড. রবার্ট ব্যালার্ড।
৩. এই মিশনে অর্থায়ন করলো উডস হোল ওসানোগ্রাফার ইনস্টিটিউশন। শুরু হলো মিশন।
৪. এই ঐতিহাসিক মিশনে যোগ দিলেন ফ্রেঞ্চ মেরিন রিসার্চ ইনস্টিটিউট ইফরেমারের জিন-লুইস মিশেল।
৫. এ আবিষ্কারের পর নিয়মিত সেই স্থানটিতে যেতেন আবিষ্কারকরা।


টাইটানিক


টাইটানিক




টাইটানিক
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













