বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১৪

ফিলিপাইনের দাভাও শহরের একটি নাইট মার্কেটে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬০ জন। তারা সবাই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। খবর বিবিসি ও সিএনএন’র।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে’র একজন মুখপাত্র মার্কেটে বোমা হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে মার্কো পোলো হোটেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের শহরের হামলা হলেও প্রেসিডেন্ট নিরাপদে আছেন। তিনি নিয়মিতই ওই হোটেলে যেতেন।

কর্তৃপক্ষ ‍জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আর চারজনের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এ ঘটনায় সতর্কতা হিসেবে সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন দাভাও-এর সিটি মেয়র পাওলো। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প