রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লবণ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আগামী দুই মাসে দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানি করা যাবে। সম্প্রতি লবণ আমদানি নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা স্থগিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে দীর্ঘ সময় পর আবারো লবণ আমদানির সুযোগ পেলেন ব্যবসায়ীরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৪ আগস্ট থেকে দুই মাস পর্যন্ত আমদানি নিষিদ্ধ সংক্রান্ত নীতি আদেশ, ২০১৫-২০১৮ এর অনুচ্ছেদ ২৬ এর উপ-অনুচ্ছেদ (৫৮) এস আর ও নং ২৬৩- আইন-২০১৬ স্থগিত করা হয়েছে। লবণ আমদানির ক্ষেত্রে প্রজ্ঞাপনে ১১টি শর্ত দেওয়া হয়েছে। ফলে আগামী দুই মাসে দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানি করা যাবে।

ওই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে রোববার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে ব্যাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট দেখিয়ে লবণের দাম বাড়াতে না পারে সেজন্য এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ব্যাংকগুলো যাতে দ্রুত এলসি খোলার ব্যাপারে উদ্যোগ নেয়, সে জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ