শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘রামপাল প্রকল্প বাতিল করা হবে’

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আর কোনো আলোচনায় নয়। অপ্রতিরোধ্য গণ-আন্দোলন গড়ে এ প্রকল্প বাতিল করা হবে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আমরা রামপাল বিষয়ে আমাদের যুক্তি ও তথ্য তুলে ধরেছি। এর আগেও আমরা জ্বালানি মন্ত্রণালয়ে রামপালবিষয়ক বৈঠকে রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতিবিষয়ক বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরেছি। কিন্তু তারা আমাদের সঙ্গে যুক্তি-তর্কে পেরে না উঠলেও প্রকল্পের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। ফলে এদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই।’

আনু মুহাম্মদ আরও বলেন, ‘এর আগে আমরা গ্যাস রপ্তানির বিরোধিতা করেছিলাম। এখন দেশের সবাই স্বীকার করছেন, তখন গ্যাস রপ্তানি হলে, এখন যতটুকু গ্যাস আছে, তা-ও থাকত না। কনোকোফিলিপসের সঙ্গে চুক্তির সময় আমরা বলেছিলাম, এসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি না করে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাসকূপ খনন করুন। দরকার হলে বিদেশি বিশেষজ্ঞ আনুন। তখন সরকার থেকে বলা হয়েছিল, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি হলে আমরা অনেক গ্যাস পাব। দেশে শিল্পায়ন হবে। কিন্তু গত ছয় বছরে কনোকোফিলিপস কোনো গ্যাসকূপ খনন করেনি। বাংলাদেশের সঙ্গে চুক্তি করে আন্তর্জাতিক শেয়ারবাজারে তাদের দাম বাড়িয়েছে। এখন ওই গ্যাসকূপগুলো চীনা কোম্পানির কাছে ইজারা দিয়ে চলে গেছে।’

আনু মুহাম্মদ বলেন, এখন আমরা রামপাল প্রকল্পের বিরোধিতা করছি। কারণ, শুধু আমরা নয়, বিশ্বের বেশির ভাগ বিজ্ঞানী ও গবেষকই তা স্বীকার করে নিয়েছেন। সরকারের বিভিন্ন সংস্থা থেকেই এ প্রকল্পের কারণে ক্ষতির বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, এই প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি হবে। এই সরকার তা শুনছেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ