বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে ঈদের পরে ঢাকায় ফেরার অগ্রিম টিকিট বিক্রি। দেশের বিভিন্ন স্থানে সকাল ৮টা থেকে ‍শুরু হয়েছে টিকিট বিক্রি কার্যক্রম।

রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি হবে। আজ প্রথম দিনে বিক্রি হচ্ছে ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকিট।

আগামীকাল বুধবার ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের টিকিট এবং ১০ সেপ্টেম্বর ১৯ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। সম্ভাব্য তারিখ হিসেবে ১২ সেপ্টেম্বর ধরে টিকিট বিক্রি শিডিউল ঠিক করা হয়। কিন্তু ঈদ এক দিন পেছানোয় ঈদের পরে ঢাকায় ফেরত আসার অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রমও এক দিন পিছিয়ে দেয় বাংলাদেশ রেলওয়ে।

একই সঙ্গে পরিবর্তন করা হয় বিভিন্ন ট্রেনের শিডিউলও। ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর উদযাপিত হওয়ায় ১২ সেপ্টেম্বরের নির্ধারিত ট্রেনগুলো বন্ধের দিন অনুসরণ করে যথানিয়মে চলাচল করবে। স্পেশাল ট্রেনগুলো ১২ সেপ্টেম্বর চলবে না। পবিত্র ঈদের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর শোলাকিয়া স্পেশাল যথানিয়মে চলাচল করবে।

এ ছাড়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সোমবার হওয়ায় ঈদের পরের দিন ঢাকা থেকে যথানিয়মে যাওয়ার জন্য ১২ সেপ্টেম্বর দিনাজপুর-ঢাকা পথে একমুখী চলাচল করবে। তবে পদ্মা এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচল করবে না।

এদিকে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট এক মাস আগে বিক্রি হয় বলে ঈদের দিন ১৩ সেপ্টেম্বর কলকাতা-ঢাকা পথে এবং ১৪ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা যথানিয়মে চলাচল করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ