গুলশানের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত মোবাইল ফোন অপারেটর কম্পানি রবি’র প্রধান কার্যালয়ের পাশের সাততলা একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলশান থানার এসআই রমজান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই ভবনের একটি তলায় সন্দেহভাজন কয়েকজন যুবক অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
তিনি আরও জানান, সাততলা ওই ভবনটির একটি তলায় ৬ থেকে ৭ জন যুবক অবস্থান করছেন। তবে এরা জঙ্গি কী-না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার পরিদর্শক সালাউদ্দিন বলেন, এনসিসি ব্যাংক নয়, ঘটনাটি ঘটেছে ওই ভবনেই এলজি শো রুমে। তিন-চারজন যুবক দারোয়ানকে হুমকি ধামকি দিয়ে ভেতরে ঢুকে গেছে। তারা বয়সে তরুণ, কাঁধে ব্যাগ আছে। পুলিশ ভবনটি ঘিরে ফেলেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













