রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


রাজশাহী নগরীর উপকণ্ঠ হড়গ্রাম এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো ওই এলাকার আবু সাইদের সাড়ে চার বছরের ছেলে কুরাইশ ও জহির উদ্দিনের পাঁচ বছরের মেয়ে বৈশাখী। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, সকাল ৮টার দিকে বাড়ির পাশে খেলছিল কুরাইশ ও বৈশাখী। এ সময় তারা পুকুরে পড়ে যায়। তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের দুইজনের লাশ ভেসে উঠলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন













