বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুরুষ যৌনকর্মী ব্যবহার করে বিপদে ব্রিটিশ এমপি

রোববার ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিররে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয় কিথ ভাজ তার লন্ডনের ফ্ল্যাটে দুজন পুরুষ যৌনকর্মীকে ডেকে এনে যৌনক্রিয়া করেছেন ।

সে সময় লেস্টারের এই ভারতীয় বংশোদ্ভূত লেবার এমপি একজন যৌনকর্মীকে আসার সময় সাথে নিষিদ্ধ মাদক আনতে বলেন।

ট্যাবলয়েডে পূর্ব ইউরোপীয় ঐ দুই পুরুষ যৌন কর্মীর সাথে এমপি কিথ ভাজের ছবিও ছাপা হয়। সানডে মিরর তাদের ওয়েব সাইটে যৌন কর্মীদের সাথে মি ভাজের গোপনে রেকর্ড করা কথোপকথনও প্রকাশ করে দেয়।

এরপর থেকে প্রভাবশালী ৬০ বছর বয়সী এই এমপির ওপর চাপ বাড়ছিল।

তিনদিনের মাথায় আজ (মঙ্গলবার) তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন। ২০০৭ সাল থেকে তিনি সংসদের ক্ষমতাধর এই কমিটির প্রধান হিসাবে কাজ করছিলেন।

দুই সন্তানের বাবা কিথ ভাজ ১৯৮৭ সাল থেকে লেস্টার ইস্ট আসন থেকে লেবার পার্টির টিকেটে নির্বাচিত হয়ে আসছেন। টনি ব্লেয়ারের সরকারের সময় তিনি ব্রিটেনের ইউরোপ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন।

তার দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, কিথ ভাজের ঘটনা সত্যি হলেও তা তার একান্তই ব্যক্তিগত বিষয়।

তবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে কিথ ভাজের ওপর চাপ বাড়ছে। দলের একজন এমপি বলেছেন, সংসদে এবং পুলিশের কাছে কিথ ভাজের ব্যাপারে তিনি অভিযোগ আনবেন।

কিথ ভাজের পরিবার ভারতের গোয়া থেকে এসে ব্রিটেনের নাগরিক হয়েছিলেন।

মি. ভাজ খুব একটা কথা বলছেন না। শুধু জানিয়েছেন, তাকে নিয়ে সানডে মিররের খবরটি তিনি তার আইনজীবীকে জানিয়েছেন।-বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প