বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোরখা নিষিদ্ধ করলো আইএস

নারীদের বোরখা পরায় নিষেধাজ্ঞা জারি করেছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)। বাধ্য হয়েই নাকি এই পদক্ষেপ নিতে হয়েছে আইএসকে। ভারতের আনন্দবাজার পত্রিকায় মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কেন নিষেধাজ্ঞা বোরখায়?
বোরখাকে এখন ভয় পেতে শুরু করেছেন আইএস কমান্ডাররা। সম্প্রতি আইএস শিবিরে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে বোরখার আড়াল নিয়েই। আইএসের অনেক কমান্ডার বোরখাধারীদের হামলায় নিহত হয়েছেন গত কয়েক মাসে। বোরখার ভিতরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে আইএসের ডেরায় হাজির হয়েছে ঘাতকরা। তারপর অতর্কিতে হামলা চালিয়েছে। তাই নিজেদের জারি করা ফতোয়াই এখন সবচেয়ে বড় আতংকের কারণ হয়ে উঠেছে আইএসের জন্য। ইরাক ও সিরিয়ার যে অংশ এখনও আইএসের দখলে, সেই এলাকায় তাই এখন তাদের নতুন ফতোয়া— বোরখা পরে যেখানে সেখানে যাওয়া যাবে না।

তাহলে কি বোরখা থেকে মুক্তি পেয়ে গেলেন মহিলারা?
আইএসের দখলে থাকা অঞ্চলে মহিলারা বোরখার হাত থেকে মুক্তি পেয়ে গেলেন, এমন ভাবার কিন্তু কোনও কারণ নেই। বোরখায় সর্বাঙ্গ ঢেকে রাখার যে ফতোয়া মহিলাদের ওপর জারি হয়েছিল, তা জারিই থাকছে। কিন্তু আইএসের গুরুত্বপূর্ণ দফতর এবং সংরক্ষিত এলাকাগুলিতে বোরখা পরে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। অর্থাৎ আইএস কমান্ডাররা যেসব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন, সেখানে ঢুকতে হলে বা থাকতে হলে মহিলাদারে বোরখা খুলে ফেলতে হবে!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প