মধ্যরাতে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি


ফের হুমকি ঘটনা ঘটেছে কলকাতায়। গতকাল মাঝরাতে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকির ফোনে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা শহরে।
জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ কলকাতার লালবাজার কন্ট্রোলরুমে একটি ফোন আসে। পুরুষ কণ্ঠে হিন্দিতে বলা হয়, আরশাদ নামে এক ব্যক্তি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক কষেছে।
আরশাদের মোবাইল নম্বরও দেয়া হয় কর্মকর্তাদের। ফোন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। নিরাপত্তা বাড়ানো হয় গোটা বিমানবন্দরের। রাতভর তল্লাসি চালায় পুলিস ও সিআইএসএফ। যদিও তল্লাসি চালিয়ে সন্দেহজনক কিছুই মেলেনি। যে নম্বর থেকে ফোন এসেছিল, তার নম্বর ৩৬১৫১৮৮৩৭১। সূত্র: জি-নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













