বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এই ছবির নায়ক-নায়িকা বারবার বদলায় কেন ?

সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘পাষাণ’-এর শুটিং চলছে এফডিসিতে। এই ছবি নিয়ে আলোচনা এখন হতে পারে ভিন্ন একটি কারণে—এর নায়ক-নায়িকা বদলানো যেন থামবারই নয়! প্রথমে নায়ক বদলে গিয়ে কলকাতার অভিনেতা ওম, তারপর নায়িকা বদলে গিয়ে পরীর বদলে নবাগতা এমি। পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, এখন এমিও এই ছবির নায়িকা থাকছেন না।

এ বিষয়ে সৈকত নাসির বলেন, ‘আমি এরই মধ্যে গাজীপুরে ছবির একটা লট শুটিং করেছি। সেখানে নায়িকা এমিকে নিয়ে শুটিং করেছি। কিন্তু কিছু কারণে নায়িকা হিসেবে আর তাকে (এমি) রাখতে পারছি না। আগামী কয়েকদিনের মধ্যে আমরা নতুন নায়িকার নাম ঘোষণা করব।’

কেন বাদ পড়ছেন নায়িকা এমি? এই প্রশ্নের জবাবে পরিচালকের বক্তব্য, ‘শুটিংয়ে আসতে দেরি করছিল নায়িকা। বিষয়টি আমি প্রথম কয়েকদিন স্বাভাবিকভাবে দেখেছি। কিন্তু বিষয়টি যখন কন্টিনিউ হচ্ছিল তখন তাকে ছাড়াই ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছি।’

এরই মধ্যে এমিকে নিয়ে শুটিং করা হয়েছে। এতে করে ছবি ক্ষতির সম্মুখীন হবে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা এমির মাত্র চারটি সিক্যুয়েন্সের শুটিং করেছি। খুব বেশি ক্ষতি হবে না। মাত্র এক থেকে দেড় দিন শুটিং করতে হবে এমিকে বাদ দেওয়ার কারণে।’

নায়িকা ছাড়া আজ কীভাবে শুটিং করছেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘ওমের শিডিউল ছিল চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত। এখন তাকে বেজ করেই শুটিং করছি। আগামীকালও ছবির শুটিং করব। ঈদের পর নতুন নায়িকা যুক্ত হলে পরের লটের শুটিং করার ইচ্ছে আছে।’

পরিচালকের অভিযোগের বিষয়টি নিয়ে এমির কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি জানি না। কারণ, পরিচালক এই বিষয়ে এখনো আমাকে কিছু বলেননি। তবে শুটিং নিয়ে আমি নিজেও একটু বিরক্ত ছিলাম। কারণ, সকাল ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শুটিং করে আবার বিকেল ৩টা থেকে শুটিং করতে বললে কীভাবে শুটিং করব? এর পরও আমি চেষ্টা করেছি। দু-একদিন এক-দুই ঘণ্টা দেরি হলেও উল্লেখ করার মতো দেরি আমি কখনো করিনি।’

উল্লেখ্য, ছবিটির ঘোষণা দেওয়া হলে পরী মণি ও সুমিতকে নিয়ে একটি ফটোশুট করেন নির্মাতা সৈকত নাসির। এই শুটের ছবি দিয়ে ‘পাষাণ’-এর পোস্টারও করা হয়েছে। তবে ঘটনাক্রমে নায়ক ও নায়িকা হিসেবে অন্য দুজনকে নিয়েই শুরু হয় ছবির কাজ। কিছুদিন শুটিং করার পর আবারও বদলে যাচ্ছে ছবির নায়িকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত